,

এখনই খুলছে না নিউমার্কেট, আরও পরে সিদ্ধান্ত

news-image

নিউজ ডেস্ক : সরকার ১০ মে (রোববার) থেকে সীমিত পরিসরে শপিংমল খোলার অনুমতি দিয়েছে মূলত ঈদ সামনে রেখে। তবে খুলছে না রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম কেন্দ্র নিউমার্কেট।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দোকান খোলা নিয়ে বুধবার (৬ মে) নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউমার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিং করে। মিটিংয়ে ১০ মে দোকান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত কয়েকটি কারণে দোকান খোলার সিদ্ধান্ত নেয়নি সমিতি।

এর মধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। পরিবহন না খুললে দূর থেকে ক্রেতারা নিউমার্কেট যাতায়াত করতে পারবেন না। এতে বেচাকেনা হবে কম।

তবে খোলার বিষয়টি এখনো পর্যবেক্ষণে রাখছে সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ যদি বাড়তে থাকে তবে দোকান মোটেই খোলা হবে না। একইভাবে নিউমার্কেটের আশপাশের মার্কেটও পর্যবেক্ষণ করবে তারা। এজন্য ৯ মে রাত পর্যন্ত অপেক্ষা করবে। এসব বিষয় সমাধান না হলে নিউমার্কেট বন্ধই থাকবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি