শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত খাদ্যসামগ্রী পৌছে দিলেন সংসদ সদস্যের হট লাইন

news-image

মো. আবু রায়হান চৌধুরী : করোনা আতঙ্কে ঘরে বসে থাকা কর্মহীন অসহায় হতদরিদ্র এবং যাদের ঘরে প্রকৃত খাদ্য সংকট আছে এমন ব্যক্তিদের নিয়ে জাতীয় দৈনিক ভোরের পাতা,বাংলাদেশ বুলেটিন,নতুন কাগজ,ডোনেট বাংলাদেশ,জনতার কথা ও বাঞ্ছারামপুর বার্তাসহ বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সংবাদ (প্রতিবেদন) প্রকাশিত হওয়ায়,জরুরি সেবা হট লাইনে ফোন, কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্যের হট লাইনে মেসেজ পাঠালেই অতিদ্রুতই অসহায় ব্যক্তিরা পেয়ে যাচ্ছে খাদ্য সহায়তা। সংসদ সদস্যের হট লাইনে নিয়োজিত কর্মীরা বিরতিহীন ভাবে ২৪ ঘন্টা দিয়ে যাচ্ছেন দ্রুতগতির সেবা ফোন পেলেই খাদ্যসামগ্রী নিয়ে তাৎক্ষণিক দৌড়ে ছুটে যাচ্ছেন অসহায় কর্মহীন ব্যক্তিদের বাড়ি বাড়ি।

হট লাইন তদারকিতে থাকা ব্যক্তিগন তাদের উপর দেয়া দায়িত্ব পালনে সর্বদাই দ্বায়িশীল ব্যক্তিত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন। বিরতিহীনভাবে করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম শুধু তাই নয় একটি অসহায় ব্যক্তিও যেন অনাহারে না থাকেন সেদিকেও রয়েছে তাদের সব সময়ই সজাগ দৃষ্টি। তারা প্রতি মূহুর্তে হট লাইনে ফোন পেয়ে খাবার নিয়ে ছুটে চলেন মানুষের বাড়ি বাড়ি। উহার হিসেবে তাদের খাদ্যসামগ্রী পেয়ে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মুখে একটি মুহুর্তের জন্য হলেও ফুটে উঠে আনন্দের হাসি। খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে মানুষ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য মমতাময়ী নেত্রী, অসহায় গরীব দুঃখী মানুষের একান্ত আপনজন সেলিমা আহমাদ মেরি’র জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সর্বদাই মঙ্গলকামনার্থে দুটি হাত তুলে করেন মোনাজাত।

সংসদ সদস্য সেলিমা আহমাদ তার নির্বাচনী এলাকা কুমিল্লা-২ হোমনা-তিতাসের প্রতিটি গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী কর্মহীন অসহায় হতদরিদ্র এবং যাদের ঘরে প্রকৃত খাদ্য সংকট আছে এমন ব্যক্তিদের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে নিজস্ব অর্থায়নে ফোন অথবা মেসেজ পেলেই বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিতে হট লাইন সার্বিসটি চালু করেছেন। তার এই ব্যক্তিগত কর্মসূচির আওয়াতায় খাদ্যসংকটে থাকা ব্যক্তিদের নিয়ে সংবাদ (প্রতিবেদন) প্রকাশিত হলে গতকাল হোমনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের হতদরিদ্র রিক্সা চালক কয়েকটি পরিবারের মাঝে হট লাইনের দ¦ায়িত্বে থাকা মো. মেহেদি হাসান ছুটে এসে খাদ্য সহায়তা পৌছে দিয়ে যান। তার এই কর্মসূচি যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

জানা যায়, হট লাইনের পাশাপাশি তার প্রিয় কিছু নেতৃবৃন্দের মাধ্যমে গোপনে ও প্রকাশ্যে গরীব ও অসহায় মানুষের তালিকা করেন। বিভিন্ন যানবাহনের মাধ্যমে তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী পৌছে যাচ্ছে তাদের ঘরে। এই মহা সংকটে খাদ্য পেয়ে গরীব মানুষ গুলো বেজায় খুশি হচ্ছেন।

সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি জানান, সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় ভিজিএফ, ভিজিডি, ১০ টাকা কেজি চাল ও বিশেষ খাদ্য সহায়তা দিতে যে ব্যাপক ব্যবস্থা নিয়েছে তার সঠিক বাস্তবায়ন হলে কোনো মানুষই অভূক্ত থাকবে না। নির্বাচনের সময় যে ভাবে আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি ঠিক সেই ভাবেই আমার নেতৃত্বে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো। যাতে প্রকৃতভাবে ক্ষুধার্থ মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় সে জন্য হোমনা-তিতাস উপজেলা বাসীর সর্বাক্ত সহযোগীতা কামনা করছি। আপনারা করোনা মোকাবেলায় ঘরে বসে থাকুন আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ