,

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন তামান্না

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাককে বিয়ে করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া-এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। গয়নার দোকানে এই দুই তারকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এমন গুঞ্জন ওঠে। সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী।

তামান্না স্পষ্ট জানান, আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বন্ধুত্ব মানেই যে তাকে বিয়ে করতে হবে, এমন কোনো বিষয়ও নেই।

যে ছবিকে ঘিরে তার সঙ্গে পাক ক্রিকেটারের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তা দুবাইতে থাকাকালীন তোলা বলেও দাবি করেছেন ‘বাহুবলী’ তারকা।

টাইমস অব ইন্ডিয়া, এবিপিলাইভসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে দুবাইয়ে একটি গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া। সেখানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের বিয়ের গুঞ্জন ওঠে।

এ প্রসঙ্গে তামান্নার দাবি, দুবাইয়ের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে আব্দুর রাজ্জাকের দেখা হয়। এরপরই তাদের বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।

বিয়ের গুঞ্জনকে অহেতুক দাবি করে এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানান ‌‌‘বাহুবলী’ অভিনেত্রী।

বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তামান্না ভাটিয়া। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় কাজের ভিডিও, রান্নার ভিডিও, পুরোনো ছবি পোস্ট করে সময় কাটাচ্ছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই তারকা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি