,

সব শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের পর খুলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে মঙ্গলবার (৫ মে) জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ বিষয়ে আজ আদেশ জারি হবে বলেও জানান তিনি।

সচিব বলেন, করোনাভাইরাসের কারণে অনির্ধারিত এক মাসের বেশি বন্ধ রয়েছে। বর্তমানে বার্ষিক শিক্ষাপঞ্জি হিসেবে রোজার ছুটি শুরু হয়েছে। এরপর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। সব মিলে আগামী ৩০ মে’ পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

তিনি বলেন, এ বিষয়ে আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কি না তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবারের সরকারি ছুটির আদেশে বলা হয়, ৭ থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বৌদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এর আগে গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তা বাড়িয়ে ১৬ মে করা হলো।

উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর প্রথম গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় ছুটি বাড়ানো হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি