,

হাবিবুর রহমান মোল্লা মরেন নাই, বললেন ছেলে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে ছড়ানো খবর নাকচ করে দিয়েছেন তার ছেলে রায়হান জামিল রিপন। তবে তিনি বলেছেন, আমার বাবার অবস্থা ভালো নয়। কিন্তু তার মৃত্যুর খবর যেভাবে ছড়িয়েছে, এটা ঠিক নয়।

আজ মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় এ কথা বলেন রায়হান জামিল। হাবিবুর রহমান মোল্লা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছে তাকে।

রায়হান জামিল বলেন, ‘বাবা লাইফ সাপোর্টে আছেন এখনো। আপাতত স্ট্যাবল (স্থিতিশীল) আছেন। আমি এইমাত্র স্কয়ার থেকে আমার স্ত্রীকে নিয়ে এলাম। এখনো ডাক্তার আমাদের কিছু বলেননি। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

অনেকেই বলাবলি করছে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে- এই প্রশ্নের জবাবে রায়হান জামিল বলেন, ‘আমার বাবার লাইফ সাপোর্ট যদি খুলে দিতে হয় আমার অনুমতি নিতে হবে। কারণ আব্বার অথরিটি বা রেস্পন্সিবিলিটি হলো আমার নামে। লাইফ সাপোর্ট এখনো খোলেনি। তবে আব্বার প্রেসার ফল্ট করছে। তিন-চারটা মেডিসিন চলছে, আর কিছু নয়। তবে অবস্থা বেশি ভালো নয়। কিন্তু তার মৃত্যুর খবর যেভাবে হচ্ছে এটা ঠিক নয়। আমি আর আমার স্ত্রী এইমাত্র তাকে দেখে বাসায় এলাম।’

হাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি