সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ‍‌‘আমরা ঘরে বসে লিখি’ শীর্ষক মতবিনিময় সভা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষকদের নিয়ে ‘আমরা ঘরে বসে লিখি’শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৪ মে) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা আফরোজসহ সাংবাদিক ও উপজেলার ২৭টি স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন ।

সভায় এ বিষয়ে উপস্থিত শিক্ষকরা তাদের মতামত ব্যক্ত করেন এবং বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। পরে ইউএনও মাধ্যমিক পর্যায়ে অষ্টম,নবম ও দশম,উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়াশুনায় সংযুক্ত রাখতে ও তাদের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি যাচাইসহ‘আমরা ঘরে বসে লিখি’বিষয়ে প্রশ্নপত্র তৈরির নির্দেশনা দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীরা বাড়ি বসে লেখার পরে বিদ্যালয়ে খাতার মূল্যায়ন করা হবে।

এবিষয়ে মতবিনিময় সভায় জানানো হয়, করোনা পরিস্থিতিতে বাংলাদেশ টেলিভিশনে পাঠদান কার্য়ক্রমের যে উদ্যোগ নেয়া হয়েছে বিভিন্ন কারণে নাসিরনগরের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারছে না। একই সঙ্গে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা শিক্ষা বিমূখ হয়ে পড়েছে। শিক্ষার্থীদেরকে পড়াশুনায় সংযুক্ত রাখার লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে অষ্টম, নবম ও দশম, উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ের উপর সিলেবাস অনুযায়ি বিষয় ভিত্তিক পাচঁটি প্রশ্ন করে একটি প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পরবর্তীতে এই প্রশ্নপত্র শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেয়া এবং শিক্ষার্থীরা যেন ঘরে বসে পরীক্ষা দিতে পারে বিষয়টি তাদের এবং তাদের অভিভাবকদের অবহিত করতে হবে।

স্কুল কর্তৃপক্ষ তাদের প্রশ্নপত্রের সাথে খাতা সরবরাহ করবেন।১৪ দিন পর তাদের এই খাতা শিক্ষকবৃন্দ সংগ্রহ করে তাদের মূল্যায়ন করবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক ও শিক্ষিকাগন তদারকি করবেন। তবে ‘আমরা ঘরে বসে লিখি’ কার্যক্রমটি কোন শিক্ষকের উপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে না সেচ্ছায় যেকোন শিক্ষক এ কার্যক্রমে অংশগ্রহন করতে পারেন বলে ইউএনও জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী