,

কাজে ফিরছে ইতালির লাখো মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে ইতালি। দেশটিতে এখন কমতে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। ফলে ধাপে ধাপে লকডাউনও তুলে নিতে শুরু করেছে দেশটির সরকার।

বিবিসির জানায়, দুই মাসেরও বেশি সময় ধরে লোকজন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ঘরে থাকার পর সোমবার সকাল থেকে লকডাউনের বিধি-নিষেধ ধীরে ধীরে তুলে নিতে শুরু করেছে ইতালি সরকার।

করোনাভাইরাস মহামারির কেন্দ্র হয়ে ওঠায় বিশ্বে প্রথম লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছিল ইতালিতে। এখন সীমিত পরিসরে লকডাউন উঠে যাওয়ায় খুলছে ব্যবসায়িক কর্মকাণ্ড। ফলে প্রায় ৪০ লাখ লোক কাজে ফিরছে বলে জানা গেছে।

বর্তমানে নিজ এলাকার আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়ার অনুমতি পাচ্ছেন। তবে অন্য এলাকায় যেতে পারবেন না।

প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে বলেন, লকডাউন পুরোপুরি তুলে নেয়ার বিষয়টি নির্ভর করবে সংক্রমণের গতিপ্রকৃতির ওপর।

তিনি সতর্ক করে দিয়েছেন এই বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘আমরা করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ সেভাবে না দেখি।

প্রসঙ্গত, ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ২৮ হাজার ৮৮৪ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি