রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ আমেরিকান মারা যাবে : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বাস করেন যে, করোনভাইরাস মহামারিতে প্রায় ১ লাখ আমেরিকান মারা যেতে পারে। তবে তার ধারণা, চলতি বছরের শেষ নাগাদ করোনা একটি ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হবে।

এর আগে গত সপ্তাহে তিনি এই রোগে যুক্তরাষ্ট্রে যে আনুমাণিক মৃত্যুর সংখ্যা ঘোষণা করেছিলেন তা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে।

রোববার ফক্স নিউজ সম্প্রচারিত দুই ঘণ্টার ভার্চুয়াল টাউন হলে এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের ওপর জোর দেন এবং করোনা বিস্তারের জন্য ফের চীনকে দায়ী করেন।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ১১ লাখের বেশি মানুষ কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। করোনা ঠেকাতে সেখানকার বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন চলছে। ফলে বন্ধ রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্টান ও স্কুল-কলেজ।

ট্রাম্প বলেন, ‘আমরা ৭৫-৮০ হাজার থেকে শুরু করে ১ লাখ মানুষকে হারাতে যাচ্ছি। এটি একটি ভয়াবহ ব্যাপার।’

এর আগে গত সপ্তাহে তিনি বলেছিলেন, করোনায় যুক্তরাষ্ট্রের ৬০ থেকে ৭০ হাজার মানুষ মারা যেতে পারে।

এদিকে লকডাউন তুলে নিতে বিক্ষোভ করছে বিভিন্ন অঙ্গরাজ্যের লোকজন। ইতিমধ্যে লকডাউন শিথিল করেছে বেশ কিছু অঙ্গরাজ্যের প্রশাসন। এসব বিক্ষোভকে সরাসরি সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা তো গোটা দেশকে এভাবে বন্ধ করে রাখতে পারি না।’

শুরু থেকেই লকডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বিভিন্ন সময়ে লকডাউন তুলে নেয়ারও কথা বলেছেন যা নিয়ে সমালোচনা করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ট্রাম্প মনে করেন, চলতি বছরের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে। তখন গোটা পরিস্থিতি বদলে যাবে।

তার ভাষায়, ‘আমি মনে করি এই বছরের শেষের দিকে আমরা করোনা ভ্যাকসিন পেয়ে যাব। যদিও এ ব্যাপারে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন। আমি যা মনে করি তা হচ্ছে… আমার ধারণা আমরা খুব শীঘ্রই একটি ভ্যাকসিন পেয়ে যাব।’

তবে প্রখ্যাত মার্কিন চিকিৎসক ডা. অ্যান্টনি ফুসিসহ অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞই মনে করেন, আগামী ১৮ মাসের আগে করোনা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভর নয়।

ওই অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, তিনি চান শিক্ষার্থীরা শরৎকালে স্কুল এবং কলেজগুলিতে ফিরে আসুক। এমনকি এই রোগের পুনরুত্থানের সম্ভাবনার কথা স্বীকার করার পরও তিনি এমনটিই চান বলে জানান। সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু