রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

news-image

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় লে-অফের প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার দুপুরে জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় পোশাক নিট ওয়্যার লিমিটেড কারখানার প্রায় তিন’শ শ্রমিক।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, এপ্রিল মাস চলে গেলেও এখনো কারখানা কর্তৃপক্ষ আমাদের মার্চ মাসের পুরো বেতন পরিশোধ করেনি। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বলার পরও তারা বেতন পরিশোধ না করে নানা ধরনের টালবাহানা শুরু করেছে। তাই সোমবার কারখানার সকল শ্রমিক একযোগে বিক্ষোভ শুরু করে এবং দাবি আদায়ে সড়কে অবস্থান নেয়।

বিক্ষুব্ধ শ্রমিক শাকিল জানান, কারখানাটিতে লে-অফ ছুটির কারণে এক বছরের নিচের শ্রমিকরা এমনিতেই কোনো বেতন পাবে না। আবার যা কাজ করেছে সেই বেতনও বকেয়া পড়েছে। কর্তৃপক্ষ কিছু শ্রমিককে মার্চ মাসের বেতন পরিশোধ করেছে আবও কিছু বাকি রয়েছে। যারা বেতন পায়নি তাদেরকে আর বেতন দেয়া হবে না জানালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলনের ডাক দিয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, পোশাক নিট ওয়্যার লিমিটেড কারখানার কিছু শ্রমিক লে-অফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থানয় নেয়।

এ সময় আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) এওয়ান বিডি লিমিটেড কারখানার ৮ শতাধিক শ্রমিক চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পুরাতন ইপিজেড এর কাস্টম গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আগামী ১১ মে সোমবারের মধ্যে সকল বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন। অন্যথায় তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে ঘোষণা দেন। পরে বেপজা কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের ডেকে নিয়ে বেতনের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের ঘরে খাবার নেই। ঘরভাড়া, দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালার কথা শুনতে হয়। দ্রুত আমাদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবে কারণ বেপজার চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীই আমাদের শেষ আশ্রয়স্থল।

এদিকে শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে চার মাসের বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু এবং সাংগঠনিক সম্পদক আমিনুল ইসলাম শামা।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এ-ওয়ান বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা রামজান মাসেও অনাহারে থেকে করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে চা মাসের বকেয়া বেতনের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। কারখানাটির প্রায় ১২শ শ্রমিক এ বছরের জানুয়ারি মাস থেকে বেতন ভাতা পাচ্ছেন না উল্লেখ করে গড়িমসি না করে অবিলম্বে তাদের বেতন পরিশোধের দাবি জানান।

জানতে চাইলে বেপজার মহাব্যবস্থাপক আব্দুস সোবাহান বলেন, এ-ওয়ান বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সোমবার তাদের কিছু দাবি-দাওয়া পেশ করেছে। আমরা কারখানাটির মালিকদের সাথে আলোচনা করে ঈদের আগেই তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা শান্তিপূর্ণভাবে চলে যায়।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু