,

করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবিলায় প্রতিটি ক্ষেত্রেই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমন্বয়হীনতার ফলে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বলে গোটা দেশে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার রাজধানীতে দুস্থ ও দরিদ্রদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, হাসপাতালের যে ব্যবস্থা সেটা ব্যবস্থা পর্যাপ্ত নয়, একেবারেই অপ্রতুল। ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, পুলিশ আক্রান্ত হয়েছে যারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিল।

তিনি বলেন, সরকার কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এখন পর্যন্ত। বরং যেসব সিদ্ধান্ত তারা নিচ্ছে, সেই সিদ্ধান্তগুলোর প্রতিটি সমন্বয়হীনতা রয়েছে। কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। দেশে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। একেক সময়ে তারা একেক তুঘলকি সিদ্ধান্ত নিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানুষের মধ্যে আশার সৃষ্টি করার ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে। তারা একেক সময় একেকটা তুঘলকি সিদ্ধান্ত নেয়।’

‘কিছুদিন আগে সিদ্ধান্ত নিল যে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ করল। কিন্তু দুদিন পর পর্যন্ত গণপরিবহন খোলা রাখলো। ফলে সবাই গ্রামের মধ্যে, দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। এই বিষয়গুলো আজকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে’ যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আবার গার্মেন্টস খুলেছে, কিন্তু গার্মেন্টস কর্মীদের যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তার ব্যবস্থা নেই। গার্মেন্টস কর্মীদের এখন আবার অনেকেই আক্রান্ত হওয়া শুরু হয়েছে ঢাকার সাভারে, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে।’

তিনি বলেন, ‘আমি সরকারকে বারবার বলেছি যে, আপনারা সবাইকে নিয়ে একসঙ্গে আলোচনা করে, পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করুন। তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করছে না। তারা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষজ্ঞ যারা আছেন তাদের কারও সঙ্গে পরামর্শ করে এই কাজগুলো করছে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দুঃসময়ে আমি কোনো সমালোচনা করতে চাই না। শুধু যে ত্রুটিগুলো, যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা মনে করি, এই ত্রুটিগুলো দেখে মানুষকে এক করে, সবাইকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে সকল মানুষকে নিয়ে আজকে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে।’

রাজধানীর উত্তরার দক্ষিণখানে প্রেমবাগানের সামনে বিমানবন্দর থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রমজান উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বিএনপি দলীয় প্রার্থী মহানগর উত্তর যুব দলের সভাপতি এসএম জাহাঙ্গীর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা