রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন শিথিল হতেই মদের দোকানে লাইন!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে ভারতে সোমবার থেকে তৃতীয় দফায় দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। তবে এই লকডাউনের মধ্যেই খোলা থাকবে মদের দোকান। কিনতে হবে একটু বেশি দামেই।

এনডিটিভি জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা জানা গিয়েছিল। ফলে এদিন সকাল থেকেই মদের দোকানগুলোতে ভিড় জমায় মানুষ।

দিল্লি, মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও মদ কিনতে ঘর থেকে বের হয়েছেন অনেক মানুষ। কালীঘাটে এক মদের দোকানে অনেক ভিড়ও দেখা যায়। ভিড় সরাতে শেষ পর্যন্ত মৃদু লাঠিচার্জ করতে হল পুলিশকে।

লাইনে থাকা সকলের মুখেই মাস্ক দেখা গেলেও সামাজিক দূরত্ব মানছিলেন না বেশির ভাগ মানুষ। এরপর পুলিশের তাড়া খেয়ে দৌড়তে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।

গত ২৫ মার্চ ভারত জুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে অন্যান্য দোকানের মতো মদের দোকানও বন্ধ ছিল। সোমবার থেকে মদের দোকান খোলার কথা জানা গেলেও এখনও নিশ্চিত নয় কবে ও কখন থেকে রাজ্যে মদের দোকানগুলি খুলবে।

সোমবার বিকেলেই রাজ্যের মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের পরেই জানিয়ে দেওয়া হবে কী কী খোলা থাকবে ও কী কী এখনও বন্ধ থাকবে। সেই তালিকায় থাকতে পারে মদের দোকানও।

এদিকে দ্য হিন্দুর সোমবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪ ৯৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৯ জন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু