,

সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার নিয়ন্ত্রণে লোকজনকে ঘরে থাকার সুযোগ করে দিতে সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে, ৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ মের সাপ্তাহিক ছুটির দিনগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে সকালে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে। তবে রোজার কারণে ইফতার-সাহরির সুবিধার্থে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষুদ্র শিল্পকারখানাও চালু করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়। এছাড়া, গত ১০ এপ্রিলের আদেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও ১৭ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি