,

জ্বর পরীক্ষা চশমা দিয়ে

news-image

অনলাইন ডেস্ক : চীনের একটি গেমিং-ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান শরীরের তাপমাত্রা পরিমাপের চশমা তৈরি করেছে। এটি পরে স্বাভাবিক চলাফেরার পাশাপাশি করোনা রোগী থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হংজৌ-ভিত্তিক স্টার্টআপ রোকিড ২০১৯ সালের শেষ দিকে, যখন চীনে নভেল করোনাভাইরাস ছড়াতে শুরু করে তখনই এই চশমা তৈরির সিদ্ধান্ত নেয়।

রোকিডের ভাইস প্রেসিডেন্ট শাং ওয়েনজি জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের তৈরি টি-১ গ্লাসের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানায় মাত্র দুই সপ্তাহে ১ হাজার চশমা বিক্রি হয়েছে।

‘তাপমাত্রা মাপার প্রচলিত ডিভাইসের চেয়ে টি-১ বেশি সুবিধাজনক,’ জানিয়ে ওয়েনজি বলেন, ‘এটি যেমন বহনযোগ্য, তেমনি দূর থেকে তাপমাত্রা বোঝা যায়।’

এই চশমায় ইনফ্রারেড বা অবলোহিত সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, টি-১ গ্লাসে একসঙ্গে একাধিক তাপমাত্রা নেয়ার প্রযুক্তি আরও আপডেট করা হচ্ছে।

একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রধান জিন কেলি এই চশমা ব্যবহার করছেন। তার অফিসে ঢোকার মুখে একজন কর্মচারী চশমাটি দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করেন।

কেলি মিরর অনলাইনকে বলেন, ‘একসঙ্গে একাধিক মানুষ হেঁটে আসলে এটি দিয়ে সহজে দ্রুত তাপমাত্রা দেখা যায়। পরীক্ষকও নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে পারেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা