রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগে বন্ধুদের জড়িয়ে কান্নাকাটি পরে মালদ্বীপ

news-image

বিনোদন ডেস্ক : ভারতে চলছে লকডাউন। সময়টাতে বাবা ক্রুঘ্ন সিনহার সঙ্গেই ঘরবন্দি হয়ে কাটাচ্ছেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। তবে ঘরে ঘরে থাকতে থাকতে হাপিয়ে উঠেছেন এই অভিনেত্রী। তাই লকডাউন শেষ হলেই দেশ ছাড়ার কথা জানালেন সোনাক্ষী।

সম্প্রতি ফিভার নেটওয়ার্ক ও হিন্দুস্তান টাইমসের যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের লকডাউন পরবর্তী প্ল্যানিং শেয়ার করলেন তিনি।

লাইভ আড্ডায় এই অভিনেত্রী জানান,’লকডাউন শেষ হলেই মালদ্বীপে যেতে চান।গোটা বিশ্বে সেটাই তার সবচেয়ে পছন্দের জায়গা।

তিনি বলেন, মালদ্বীপে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পরতে চাই। তবে কে জানে কবে সেই পরিস্থিতি আসবে, যখন মানুষজন ফের একবার আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে স্বচ্ছন্দ বোধ করবে।

তবে মলদ্বীপ যেতে পারার আগেও একটা কাজ করতে চান সোনাক্ষী, সেটা হলো কাছের বন্ধুদের জড়িয়ে ধরে কাঁদতে চান। তাঁর কথায়, লকডাউন শেষ হলে যে কোনও কমন ফ্রেন্ডের বাড়িতে সব বন্ধুরা জড়ো হবো। একে অপরকে জড়িয়ে ধরব এবং প্রচন্ড কাঁদবো’।

সোনাক্ষী জানান, তিনি নিজে কোয়ারেন্টিনে থাকতে ভালোবাসেন। অর্থাত্ যখন তিনি কাজ করেন না তখন খুব বেশি বাইরে যাতায়াত করতে বা লোকজনের সঙ্গে দেখা করা তাঁর খুব বেশি পছন্দ নয়। কিন্তু পরিস্থিতি একেবারে আলাদা হয় সেই সময়। তাই এই লকডাউনের অনুভূতিটা একদম আলাদা।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের