রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থকষ্টে ভুগে ‘জিঘাংসা’ ছবির নায়িকা মারা গেলেন

news-image

বিনোদন প্রতিবেদক : ১৯৭৪ সালের সুপারহিট ‘জিঘাংসা’ সিনেমার নায়িকা জবা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার তার মৃত্যুর খবর পাওয়া যায়। পরিচালক ছটকু আহমেদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন’ খুরশিদ আলম ও রুনা লায়লার গাওয়া জনপ্রিয় এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন ওয়াসিম ও জবা চৌধুরী। জবা চৌধুরী মাত্র ১টি সিনেমাতেই অভিনয় করেছিলেন। সিনেমা মুক্তির পরপরই সিনেমার প্রযোজককে বিয়ে করে অন্তরালে চলে যান। এরপর গত ৪৫ বছর ধরে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। জবা চৌধুরীর কোনো সন্তান নেই। তাঁর স্বামী দেড় যুগ আগে মারা যান। আর ১৯৯৩ সালে ঢাকা ছেড়ে জবা চৌধুরী গ্রামে চলে যান। সেখানেই বসবাস শুরু করেন, আর ঢাকায় ফেরেননি। জানা গেছে, জীবনের শেষ সময়টায় ভীষণ অর্থকষ্টেও ভুগেছিলেন এই নায়িকা।

জানা যায়, রোববার সকালে দিনাজপুরের রানীর বন্দর এলাকার নিজ বাড়িতে মারা যান জবা চৌধুরী। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা ধরনের রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছাহার গ্রামে জন্ম নেওয়া জবা চৌধুরী ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা আফান উদ্দিন ছিলেন একজন নাট্যশিল্পী। যাত্রাপালায়ও অভিনয় করতেন। ১৯৬৭ সালে খালাতো ভাইয়ের মাধ্যমে ঢাকায় আসেন তিনি। ঢাকায় বেশ কয়েকটি মঞ্চনাটকে তিনি সে সময় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। নাটকগুলোর মধ্যে ‘উদয় নালা’, ‘সিরাজউদ্দৌলা’, ‘টিপু সুলতান’, ‌‘রক্তাক্ত প্রান্তর’, ‘ঈসা খাঁ’ উল্লেখযোগ্য। স্বাধীনতার পর বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক তাহের চৌধুরীর সঙ্গে পরিচয় ঘটে। তারই প্রস্তাবে এবং প্রযোজনায় এবং ইবনে মিজান পরিচালিত ‘জিঘাংসা’ চলচ্চিত্রে ১৯৭৩ সালে নায়িকা হিসেবে অভিনয় করেন। ১৯৭৪ সালের ২৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। ‘জিঘাংসা’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন ফতেহ লোহানী, শওকত আকবর, আনোয়ার হোসেন, সুচরিতা, জসীমসহ অনেক গুণী শিল্পী।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের