,

ভাসান চরে রাখা হয়েছে এক দল রোহিঙ্গাকে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে নৌকায় কয়েক দিন আগে বাংলাদেশে আসা এক দল রোহিঙ্গাকে ভাসান চরে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ইউএনবিকে বলেন, রোহিঙ্গাদের জন্য সেখানে ভালো সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

রোহিঙ্গা শিবিরগুলোকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা শিবিরগুলোতে থাকা কোনো রোহিঙ্গার শরীরে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি।

ড. মোমেন জানান, মিয়ানমার থেকে ছোট নৌকায় করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের খোঁজ পান স্থানীয়রা। পরে বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা ওই রোহিঙ্গাদের আটক করে।

এরপর আটক করা কমপক্ষে ৭০ রোহিঙ্গাকে জাহাজে করে ভাসান চরে পাঠানো করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সব রোহিঙ্গারা দুটি নৌকা থেকে এসেছেন যারা কয়েক সপ্তাহ ধরে গভীর সমুদ্রে ভাসছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি