,

১০ মাসের শিশুটি করোনা জয় করে বাড়ি ফিরেছে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু আবিরসহ ২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে করোনার চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল থেকে মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (২ মে) দুপুরে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১০ মাস বয়সী শিশু আবিরকে ছাড়পত্র দেওয়া হয়।

সুস্থ হয়ে বাড়ি ফেরা মোহাম্মদ ইদ্রিস নগরের উত্তর কাট্টলী এলাকার এবং শিশু আবির চন্দনাইশ উপজেলার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বাংলানিউজকে বলেন, গত ২১ এপ্রিল রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী বাংলানিউজকে বলেন, সুস্থ হয়ে আরও ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, ছাড়পত্র পাওয়া রোগীকে সার্বক্ষণিক বাসায় থাকতে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি