,

রাজধানীর নয়াপল্টনে সেলুনে এসি বিস্ফোরণে ২ জন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে শাটার বন্ধ করে চুল-দাড়ি কাটার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চুল কাটাতে যাওয়া রাসেল (২৮) ও পথচারী শাহ আলম (৫০)।

শনিবার (০২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক।

তিনি বলেন, পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম (৪০) বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে দোকানের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বিকট শব্দের বিস্ফোরিত হয়। এতে এক পথচারী এবং তারা দুইজন দগ্ধ হন।

পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল। এরপর শুক্রবার (০১ মে) দিবাগত রাতে রাসেলের মৃত্যু হয়। আর শনিবার (০২ মে) দুপুরে মারা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি