,

কিমের মতো ‘হারিয়ে যেতেন’ তার বাপ-দাদাও

news-image

অনলাইন ডেস্ক : রহস্যজনকভাবেই দুই সপ্তাহ ধরে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিশ্বের গণমাধ্যমগুলো কখনও বলছে, কিম ভয়ানক অসুস্থ, কেউ বলছেন, কিম নেই, মারা গেছেন। কেউবা বলছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে আত্মগোপনে রয়েছেন কিম।

তবে গুজব যাই হোক, সত্যিই দুই সপ্তাহ ধরে খোঁজ নেই এই ক্ষমতাধর নেতার। এমনকি দেশের সবচেয়ে বড় উৎসবের দিন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মোৎসব ‘ডে অব সান’ অনুষ্ঠানেও দেখা যায়নি কিমকে। এর আগে ১১ এপ্রিল শেষবার দেখা গেছে ক্ষমতাসিন পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে।

তবে এভাবে কিম শুধু একাই নিখোঁজ হননি, উত্তর কোরিয়ার বর্তমান এই নেতার মতো ‘নিখোঁজ’ হওয়ার ইতিহাস রয়েছে তার বাপ-দাদা পূর্বসূরিদেরও। খবর সাঊথ চায়না মর্নিং পোস্টের

কিম ইল সুং : উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং ১৯৯৪ সালে মারা যাওয়ার আগে কয়েকবার তার মৃত্যুর গুজব উঠেছে। খবর প্রকাশ হয়েছে নিঁখোজ হওয়ার। ১৯৫০ সালের জুনে হঠাৎ করেই সুংয়ের সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করে বসে। তিন বছরের ওই যুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারান। তবে শেষ পর্যন্ত ওই যুদ্ধে হার হয় সুংয়ের। এরপর অনেকদিন তার খবর পৌঁছেনি বাইরের দুনিয়ায়। হঠাৎ করেই ১৯৮৬ সালে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম খবর দেয়, সুং আর নেই । ওই বছরের নভেম্বরে জাপানের একটি পত্রিকাও খবর দেয়, সুং আততায়ীর গুলিতে প্রাণ দিয়েছেন। সে সময় সীমান্তে বসানো লাউডস্পিকারেও নাকি তার মৃত্যুর খবর বলা হয়েছিল। ১৭ নভেম্বর চোসান পত্রিকা তার মৃত্যুর খবর দিয়ে অতিরিক্ত সাতপাতা নিউজ ছাপে। তবে পরদিন ১৮ তারিখ পিয়ংইয়ংয়ে মঙ্গোলিয়ার নেতাদের বরণ করতে দেখা যায় সুংকে।

কিম জং ইল: বর্তমান নেতা কিমের দাদার মতো তার বাবাও কয়েকবার নিখোঁজ হয়েছেন, মারাও গেছেন কয়েকবার। ২০০৪ সালে পিয়ংইয়ং রেলস্টেশনে বোমা হামলা হয়। খবর ছড়িয়ে পড়ে ইল বেইজিং থেকে ফেরার পথে বোমা হামলায় মারা গেছেন। ২০০৮ সালে স্ট্রোক করার পরও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে ২০১১ সালের ডিসেম্বরে মারা যাওয়ার আগে কয়েকবছর তিনি অজ্ঞাতস্থানে ছিলেন। তার মৃত্যুর দুইদিন পর খবর প্রকাশ করে উত্তর কোরিয়া।

এখন তার ছেলে কিম জং উনের যে হদিশ নেই, নানা গুজবের পর হয়তো আবারও দেখা যেতে পারে তাকে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি