,

করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

news-image

ঢামেক প্রতিনিধি : করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। জসিম উদ্দিন (৪০) নামের ওই কনস্টেবল ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এই পুলিশ কনস্টেবল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান জানান, মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওয়ারী থানার এসআই রুবেল মল্লিক জানান, কনস্টেবল জসিম ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ২৪ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ২৫ এপ্রিল ফাঁড়ি থেকেই আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।

এরপর তাকে ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টাইনে রাখা হয়। গতকাল সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, মৃত্যুর পর বুধবার সকালে জসিমের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। তবে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় মারা গেলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি