,

পোশাক কারখানা চলবে আশপাশের শ্রমিক দিয়েই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় অবস্থান করা শ্রমিকদের দিয়েই পোশাক কারখানা চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের জানিয়েছেন, কোনো শ্রমিককে ইনভাইট (ঢাকায় আসতে বলেননি) করেননি। এবং তারা ভবিষ্যতেও করবেন না, যে পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে।’

তিনি বলেন, ‘কাজেই তারা স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছেন এবং তাদের বেতনের ব্যবস্থা সুনিশ্চিত করেছেন। কাজেই শ্রমিকদের অনাহুত হয়ে ঢাকায় আসার কোনো কারণ নেই।’

বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দূর-দূরান্ত থেকে কোনো শ্রমিক আনছি না। আনতে চাচ্ছি না। তারপরও বাস্তবতা হলো অনেকে চলে আসছেন। তাদের আমরা ডিসকারেজ করার চেষ্টা করছি।

তিনি বলেন, ‘ঈদে আমরা চাচ্ছি তারা আবার গ্রামে ফিরে না যাক। ছুটিটা কীভাবে দেব, আমরা আরেকবার বসব ঈদের আগে। ওসব ব্যাপার একটু শর্টআউট করার জন্য।’

৯৭ ভাগ কারখানায় মার্চের বেতন দেয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দেয়ার নির্দেশ দেয়া হয় সভায়। এ ছাড়া সভায় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিএমইএ সভাপতি রুবানা হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা