,

র‍্যাবের ২৭ সদস্য করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) চার কর্মকর্তাসহ মোট ২৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া করোনা সন্দেহে আরো ১০ থেকে ১২ জন আছেন কোয়ারেন্টিনে।

মঙ্গলবার র‍্যাবের সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। র‍্যাব-১১-তে প্রায় ৩০০ সদস্য আছেন। তাদের মধ্যে বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডার, একজন এডিশনার পুলিশ সুপার (এসপি) এবং দুজন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ মোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, আমাদের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যাটি ২০ থেকে ৩০ এর মধ্যে রয়েছে। প্রায় ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর ভেতরে প্রায় ৫০ ভাগের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

আলেপ উদ্দিন আরো বলেন, র‍্যাব-১১-তে কর্মরত সব সদস্যকে করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষা করা হলে এই সংখ্যা বাড়বে বলে আমরা ধারণা করছি। তবে আক্রান্ত সবার অবস্থা এখনো পর্যন্ত ভালো। আশা করছি, সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি