,

আত্মগোপনে করোনা রোগী, বিপাকে প্রশাসন

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনা পজেটিভ খবর পেয়ে এক রোগী আত্মগোপন করেছেন। তার বাড়ি লকডাউন করতে গিয়ে স্থানীয় প্রশাসন পড়েছে বিপাকে।

জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা খুঁজে পাচ্ছেন না তাকে। রোগীর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বগুড়া শহরের ফুলতলা এলাকার বাসিন্দা ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। দুইদিন আগে তিনি বাড়ি ফেরেন। তার শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ ছিল না। তারপরেও পরিবারের পরামর্শে তিনি হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষা রিপোর্টে পজেটিভ আসলে বিষয়টি তাকে ফোনে জানানো হয়। সন্ধ্যার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়ি লকডাউন করতে ফুলতলা এলাকায় যান। রোগীর বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর থেকে স্থানীয় পৌর কাউন্সিলর, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীর হন্যে হয়ে খুঁজতে থাকেন রোগী ও তার বাড়ি। কিন্তু এলাকার কেউ তার সন্ধান দিতে পারেনি। একপর্যায় রোগীর নামের সাথে যাদের মিল রয়েছে তাদের বাড়ি বাড়ি যায় পুলিশ। কিন্তু নামের মিল থাকলেও তারা কেউ করোনা ভাইরাসের পরীক্ষা করতে যাননি। ফলে বিপাকে পড়ে পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ওই রোগীর সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর খোরশেদ আলম।

শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোগীর ফোন নাম্বার বন্ধ থাকায় তার বাড়ি শনাক্ত করা যায়নি। এখন হাসপাতাল ল্যাব থেকে বিস্তারিত তথ্য নিয়ে রোগী শনাক্ত করতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা