,

লকডাউনে বাড়িতে বসেই তোলা যাবে টাকা!

news-image

অনলাইন ডেস্ক : করোনা ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে ভারতে চলছে লকডাউন। আগামী ৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হলেও তা বাড়ানো হবে বলেই মনে করছেন অধিকাংশ মানুষ। কিন্তু লকডাউনের শুরু থেকেই ব্যাংকে মানুষের ভিড় উদ্বেগ বাড়িয়েছে।

বহু জায়গায় সামাজিক দূরত্ব না মেনেই ব্যাংকের লাইনে দাঁড়াতে দেখা যায়। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের এইচডিএফসি ব্যাংক। কলকাতার বিভিন্ন জায়গায় মোবাইল ভ্যানের মাধ্যমে এটিএম পরিষেবা দেয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।

কী হবে এই মোবাইল ভ্যান পরিষেবায়? একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে মোবাইল ভ্যান। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনে ব্যাংকে বা এটিএম-এ যেতে অসুবিধায় পড়ছেন অনেকেই। আবার অনেক বেশি সংখ্যক মানুষ ব্যাংক বা এটিএম-এ পৌঁছে যাচ্ছেন। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে কলকাতাতেই এই পরিষেবা শুরু হচ্ছে। প্রয়োজনে তা ছড়িয়ে দেয়া হবে জেলায়-জেলায়।

ব্যাংক সূত্রে জানা গেছে, যে এলাকায় গ্রাহক সংখ্যা বেশি, সেই জায়গা আপাতত অগ্রাধিকার পাবে। মেইন রোডের সামনে রাখা থাকবে গাড়ি। থাকবে হ্যান্ড স্যানিটাইজার। সমস্ত সুরক্ষাবিধি মেনেই টাকা তুলবেন গ্রাহকরা। ইতোমধ্যে মুম্বাই, দিল্লি, চেন্নাই, পুনে, হায়দারাবাদ ও ভুবনেশ্বরে এই পরিষেবা চালু করেছে ব্যাংক। তাতে সুবিধাও হচ্ছে অনেকের। তবে, ইতোমধ্যে নিউটাউনে এই ধরনের পরিষেবা দিতে শুরু করেছে কানাড়া ব্যাংক।

জানা গেছে, নিউটাউন ফোরামের পক্ষে থেকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই পরিষেবা দিতে রাজি হয়। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই মোবাইল এটিএম পৌঁছে যাচ্ছে বিভিন্ন আবাসনের গেটে। সেখান থেকেই টাকা তুলছেন সাধারণ মানুষ। গত ২০ এপ্রিল থেকে নিউটাউনে চালু হয়েছে এই পরিষেবা।-এই সময়

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি