শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৪০ দিনের বন্দীদশা থেকে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া। করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (এমসিও) সময়কাল শেষের পথে। তার আগেই দেশের অর্থনীতির চাঁকা ঘোরাতে আন্তর্জাতিক শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিয়েছে মুহিউদ্দিন ইয়াসিন সরকার।

মালয়েশিয়ায় এমসিও চলমান থাকবে, তবে আগামীকাল বুধবার থেকে নিজ নিজ প্রতিষ্ঠানগুলো খুলতে পারবে ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি আজমিন আলী এ ঘোষণা দেন।

আজমিন আলী বলেন, ‘আগামীকাল বুধবার থেকে চলাচল নিয়ন্ত্রণ আদেশের এক থেকে তিন পর্যায়ে অর্ধক্ষমতা পরিচালনা করার অনুমতি দেওয়া অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে পুরোপুরি ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সংস্থাগুলোকে অবশ্যই তাদের নিজ নিজ খাতে প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে। ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া নিজ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে দাতুক সেরি আজমিন আলী বলেন, ‘যে শিল্প-ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে অনুমোদিত হয়েছে তাদের আবেদন করার দরকার নেই। যদিও সরকার কিছুটা শিথিলতার অনুমতি দিয়েছে, তবে ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে সামাজিক দূরত্বের নিয়ম এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণের নির্দেশিকা অনুসরণ করে চলতে হবে।’

মালয় সরকারের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশটিতে যে কয়টি বাংলাদেশি শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করছিলেন, তারাও নিজেদের প্রতিষ্ঠানের কর্ম পরিচালনা শুরু করতে পারবে।

দীর্ঘ আলোচনার পর অর্থনৈতিক কাউন্সিল (ইএসি) গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে অর্থনৈতিক সংকট ও সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা করে। এ ছাড়া জাতীয় সুরক্ষা কাউন্সিলের (এনএসসি) বৈঠকেও বসেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা। বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহাণ করে সরকার।

সরকারের এই সিদ্ধান্তে দেশি-বিদেশি, ক্ষুদ্র-মাঝারি (এসএমই) ব্যবসাগুলো তাদের কার্য পরিচালনা করতে পারবে। এতে করে করোনা পরিস্থিতিতে বসে পড়া অর্থনৈতিক অবস্থা মজবুত হবে।

উল্লেখ্য, সরকারের ঘোষণা করা এমসিও আগামী ১২ মে পর্যন্ত চালু থাকবে। এ জরুরি অবস্থায় শুধুমাত্র সরকার কর্তৃক নিদের্শিত ব্যক্তি-সংস্থা-প্রতিষ্ঠান তাদের কর্ম পরিচালনা করতে পারবে। সাধারণ নাগরিকদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে সরকার।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৮৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০০ জনের। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩১ জন। দেশটিতে কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ