সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ৮৪০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো এফওএইচ ও হিড

news-image

রংপুর ব্যুরো : ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ) ইউএসএ এর আর্থিক সহযোগিতায় সৈয়দপুরে অবস্থিত ৭টি – প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত গরীব বস্তিবাসী শিশুদের পরিবারবর্গ, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারিদের ৮৪০টি গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর।

চলমান করোনা মহামারী প্রতিরোধের লক্ষে “ত্রান বিতরণ” কর্মসূচীর আওতায় আজ সোমবার সকালে ৮৪০ পরিবারের মাঝে ২০কেজি করে চাল, ৫ কেজি করে আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ৫ কেজি আলু, সাবান ও চাপাতাসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার ভূমি কমিশনার পরিমল কুমার শাহা, হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর সংস্থার নির্বাহী পরিচালক ও রংপুর সিটির ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর, হারুন-অর-রশিদ, হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ ছাব্বির হোসেন, নির্বাহী কমিটির কার্য্যকরী সদস্য ওয়াকিল আহমেদ, এফওএইচ এডমিনেষ্ট্রেটর আশনা এবং কো-অর্ডিনেটর মোঃ লতিফ।

উল্লেখ্য, হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) একটি সামাজিক উন্নয়ন সংস্থা গত দীর্ঘ ১৪ বৎসর যাবৎ সুনামের সাথে বাংলাদেশের বহুল প্রচলিত ও প্রতিষ্ঠিত এনজিওগুলোর আর্থিক সহয়োগীতায় রংপুর অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী