,

ফার্মেসিতেও করোনা পরীক্ষার অনুমতি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এখন করোনা মহামারিতে মৃত্যুর কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংকুলান হচ্ছে না। সন্দেহভাজনকে পরীক্ষা করাই দুষ্কর হয়ে দাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যটির গভর্নর ঘোষণা দিয়েছেন, নিউইয়র্কে ফার্মেসি বা ওষুধের দোকানেও ভাইরাসটির পরীক্ষা করা যাবে। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ লাখ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি ঘটেছে ৫৩ হাজার ৭৫১ জনের। মৃতদের তিন ভাগের একভাগই নিউইয়র্ক শহরের। এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে রাজ্য গভর্নর অ্যান্ডু কুমো সিদ্ধান্ত নিয়েছেন, আরও বেশি করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করানোর জন্য ফার্মেসিগুলোকেও অনুমতি দেওয়া হবে। শনিবারই নিউইয়র্ক রাজ্যজুড়ে ৫ হাজার ফার্মেসিকে অনুমোদন দেওয়া হয়েছে। গভর্নর আশা করছেন, এতে দৈনিক ৪০ হাজার মানুষের পরীক্ষা করা সম্ভব হবে।

শনিবার এক ব্রিফিংয়ে কুমো বলেন, করোনার পরীক্ষার জন্য আরও চারটি সরকারি হাসাপাতালে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র ফার্মেসিগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, যাতে তারা করোনার পরীক্ষা চালাতে নমুনা সংগ্রহ করতে পারে। তিনি জানান, হাসপাতালগুলোতে এখনও রোগীর সংকুলান হচ্ছে না। তাই নগরবাসীকে তিনি লকডাউন মেনে ঘরে থাকার আহ্বান জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার করোনা নিয়ে ব্রিফিং সংক্ষিপ্ত করেছেন। বৃহস্পতিবার তিনি করোনা চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন শরীরে প্রবেশ করানোর এবং অতিবেগুনি রশ্মি ব্যবহারের পরামর্শ দিয়ে বির্তকের জন্ম দেন। ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং চিকিৎসকরা তার পরামর্শের ব্যাপারে সতর্কবার্তা জারি করার পর তিনি করোনা নিয়ে এদিন বেশি কথা বলেননি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি