,

মৃতের দুই লাখের মধ্যে ১ লাখ ৭৫ হাজারই যুক্তরাষ্ট্র-ইউরোপের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে অচল গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপটা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে। বিশ্বজুড়ে কভিড-১৯ এ মোট মৃতের অধিকাংশই ক্ষমতাধর এই দেশগুলোর মানুষ!

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার রাতে ২ লাখ ছাড়ায়। এর মধ্যে ইউরোপের দেশগুলোর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২২ হাজার। আর একক দেশ হিসেবে মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংখ্যাটা ৫৪ হাজার ছুঁই ছুঁই।

ইউরোপের দেশগুলো আর যুক্তরাষ্ট্র মিলে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে! অর্থাৎ এখন পর্যন্ত মোট মৃত্যুর পাঁচ-চতুর্থাংশের বেশি ঘটনাই প্রভাবশালী এই দেশগুলোতে ঘটেছে।

আক্রান্তের তালিকায়ও শীর্ষে তারা। ৯ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে স্পেন ২ লাখ ২৩ হাজার; তৃতীয়স্থানে ইতালি ১ লাখ ৯৫ হাজার।

মৃত্যুতে একক দেশ হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে স্পেন, ২৩ হাজার ছুঁই ছুঁই।

মৃতের তালিকায় চতুর্থস্থানে আছে ফ্রান্স, ২২ হাজার ৬০০ ছাড়িয়েছে। পঞ্চমস্থানে যুক্তরাজ্য, ২০ হাজার ৩০০ ছাড়িয়েছে।

বেলজিয়াম আছে ষষ্ঠস্থানে, প্রায় ৭ হাজার। সপ্তমস্থানে জার্মানি, ৫ হাজার ৬০০ ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি