,

নাসিরনগরে পুলিশের উপর হামলা, যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে(৫২)। আজ শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেঠাগ্রাম সূচীউড়ার হাজ্বী অন্তর আলীর ছেলে।

পৃুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামীকে গ্রেফতার করা হয়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান,পুলিশের উপর হামলার ঘটনায় আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি