,

রংপুরে তিন চাল ব্যবসায়ীসহ ৫ জনের জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনাকালে রমজানের অযুহাতে চালসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুরের সহায়তায় অভিযান চালিয়েছে র‌্যাব-১৩।

অভিযানে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি ও দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন চাল আড়ত মালিককে প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিপিএসপি র‌্যাব-১৩ রংপুর এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর তাজহাটের নকল হ্যান্ড স্যানিটাইজার (অল ক্লিলিয়ার হ্যান্ড রাব, এ্যাডভান্স হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) বিক্রির অপরাধে মিন্টু স্টোর ও আল হাসান স্টোরের মালিককে ৭০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ওই দুই দোকান থেকে লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজারসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়।

অন্যদিকে, রংপুর নগরীর মাহিগঞ্জ বাজারের চাল আড়তে মূল্য তালিকা না রাখার অপরাধে রায় ট্রেডার্স ও এস এম ট্রেডার্সকে ৮০০০ টাকা এবং একে ট্রেডার্সের মালিককে ৩৫০০টাকা জরিমানা করা হয়।

এদিকে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধসহ অসাধু ব্যবসায়ীরা বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দীন আহমেদ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি