সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সীমিত পরিসরে ইফতারের দোকান, নেই ক্রেতার ভিড়

news-image

সোহেল রশীদ, রংপুর : রংপুরে পবিত্র মাহে রমজানে দুই ঘন্টার জন্য শুরু হয়েছে ইফতার সামগ্রীর বিকিকিনি। স্বাস্থ্যসম্মত বাহারী ইফতার সামগ্রীর পরসা সাজিয়েছে বিক্রেতারা। তবে চাহিদার তুলনায় নগরীতে ইফতার বিক্রির দোকানের সংখ্যা কম। অনেক স্থানে এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিক্রি শেষ হয়েছে।

শনিবার বিকেলে নগরীর কাচারী বাজার, হাজীপাড়া, লালবাগসহ বেশ কিছু এলাকাতে অস্থায়ী দোকান বসিয়ে ইফতার সামগ্রী বিক্রি করতে দেখা গেছে। বিকেল পাঁচটার মধ্যেই এসব দোকান বন্ধের নির্দেশ রয়েছে জেলা প্রশাসন থেকে।

এবার করোনা মহামারির কারণে সীমিত পরিসরে হোটেল, রেস্তোরা ও বেকারি মালিকরা দুই ঘন্টার জন্য অস্থায়ী দোকান বসিয়েছে। লকডাউনের কারণে দোকানগুলোতে তেমন চিরচেনা ভিড় দেখা যায়নি। ইফতার কেনাবেচা নিয়ে ছিলো না কারো মধ্যে উৎসবের আমেজ।

সরেজমিনে দেখা গেছে, নগরীর সিটি বাজার, ধাপ বাজার, মেডিকেল মোড়, মডার্ণ মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় ছোট পরিসরে ইফতার বিক্রয় করছেন ব্যবসায়ীরা। বেশির ভাগ দোকানে ছোলা, বুন্দিয়া, বাহারি জিলাপী, রকমারী চপ, পিয়াজু, মসকোট হালুয়া, ছানার পোলাও, নিমকি, চিড়াভাজা সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে মুড়ি, কলা, খেঁজুরসহ ইফতারে প্রয়োজনীয় তরল পানীয়।

ব্যবসায়ীরা জানান, জেলা প্রশাসনের নির্দেশনা বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইফতার বিক্রি করা যাবে। নির্দেশনা মেনে ইফতার সামগ্রীর বিক্রির জন্য বসেছেন তারা। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে চাহিদার তুলনায় ইফতার সামগ্রী কম করে তৈরি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ইফতার কিনতে আসা মানুষরাও দ্রুত ঘরে ফিরছেন। দোকানগুলো সামাজিক ও শারীরিক দূরত্বের ব্যাপারে ক্রেতা-বিক্রেতারা চেষ্টা করছেন সচেতনতা অবলম্বন করতে।

নগরীর কাচারি বাজারে ইফতার কিনতে আসা মেজবাহুল হিমেল নামে এক তরুণ বলেন, করোনার কারণে বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ। কিন্তু ইফতার কিনতে আজ বের হয়েছি। কোথাও তেমন ভিড় নেই।

এদিকে ইফতার সামগ্রীর দোকান খোলা রাখার ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, রংপুরে কয়েকদিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আমরা ব্যবসায়ীদের দুই ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিকেল তিন থেকে পাঁচটা পর্যন্ত তারা ইফতার বিক্রি করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী