,

লকডাউনে সালমানের বাগানবাড়িতে ‘মাছ ধরা’ দেখায় ব্যস্ত ইউলিয়া

news-image

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণ রোধ করতে ভারতজুড়ে চলা লকডাউনে ভাইজান খ্যাত বলিউড অভিনেতা সালমান খানের বাগানবাড়িতেই অবস্থান করছেন তার বান্ধবী রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুর।

পানভেলের বাগান বাড়িতে সালমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামীণ, ছা-পোষা জীবনযাপন করছেন ইউলিয়া। এমন জীবন তিনি যে উপভোগ করছেন তা তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইউলিয়ার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পানভেল সংলগ্ন একটি পুকুরে নেমে কিছু স্থানীয় লোকজন মাছ ধরছেন। তবে পুকুরটি সালমান খানের মালিকানাধীন কিনা সেটা অবশ্য পোস্ট থেকে স্পষ্ট নয়।

ইউলিয়া ভিডিওটি পোস্ট করে লিখেছেন, কিছু লোকজনকে খাবার জোগানের জন্য কাজ করতেই হয়। এটা একটি ব্যক্তিগত পুকুর। এখানে মাছ চাষ করা হয়। কিছু স্থানীয় লোকজন এখানে মাছ ধরছেন। আমি যার সাক্ষী থাকলাম।

এর আগেও সালমানের পানভেলের বাগান বাড়ির বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে ইউলিয়া ভান্তুর-কে। যেখানে কখনো পানভেলের বাগানবাড়িতে তাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, কখনো আবার সালমানের ঘোড়ায় চড়তে দেখা গিয়েছে তাকে, কখনো আবার ঘাসের মধ্যে শুয়ে প্রকৃতিকে উপভোগ করেছেন।

https://www.instagram.com/p/B_XcdRAlWuj/

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি