,

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার বাংলাদেশে রোজা শুরু হবে কিনা, তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তার আগে ওইদিন দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে অথবা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৪৪১ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা নিয়ে শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) সভা অনুষ্ঠিত হবে। সভায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।

বার্তায় আরো বলা হয়, দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া নম্বরে কল করে জানাতে বলা হয়েছে অথবা নিকটস্থ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭। এছাড়া ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৬১।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি