,

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৮৯ হাজার ছাড়ালো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে ১ লাখ ৮৯ হাজার ৪৮৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৫ হাজার ৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪২ হাজার ২০৬ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ৬৬ হাজার ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮ হাজার ৮৬৮ জনের। সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮১২ জন।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫৪৯ জনের। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৮৯ হাজার ৭৯৩ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ১৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি