,

সর্বোচ্চ নমুনা পরীক্ষায়ও চট্টগ্রামে নেই নতুন রোগী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার করোনা আক্রান্ত কোনো নতুন রোগী শনাক্ত হননি। তবে লক্ষীপুরের এক বাসিন্দার করোনা পজেটিভ এসেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ বিষয় নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, বিআইটিআইডির ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার সবার রির্পোট নেগেটিভ। শুধু জেলার বাইরে লক্ষীপুরের একজনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি বয়স ৩৭ বছর।

তিনি আরও জানান, চট্টগ্রামে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর আগে বুধবার নমুনা পরীক্ষা হয়েছিল ১৬৫ জনের। বিআইটিআইডিতে এই পর্যন্ত ২০৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনভাইরাস শনাক্ত হয়েছে ৮০ জনের । তাদের মধ্যে চট্টগ্রাম জেলার মধ্যে রয়েছে ৪৩ জন। যদিও বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার কোন নতুন আক্রান্ত শনাক্ত হয়নি।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত কয়েকদিন মোট ১০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন মোট ৫ জন ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা