সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : করোনা আতঙ্ক সারা দুনিয়াকে গ্রাস করেছে। এরই মধ্যে এক স্বজনকে হারালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ অভিনেত্রীর এক বন্ধুর মৃত্যু হয়েছে কভিড-১৯-এ সংক্রমিত হয়ে। রোনাল্ড ডিমেলো নামের এই ব্যক্তি এক বিখ্যাত হোটেলের কর্মী ছিলেন। রণবীরের সঙ্গে সেই হোটেলে গিয়েই এই ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল আলিয়ার। এ অভিনেত্রী সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন সেই কথা।

আলিয়া তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে প্রয়াত সেই হোটেল কর্মীর সঙ্গে আলিয়া ও রণবীর দাঁড়িয়ে আছেন। তিনি ক্যাপশনে লিখেছেন : রোনাল্ড ডিমেলোর মৃত্যুর খবরে খুব খারাপ লাগছে। তিনি খুবই ভালো ও পেশাদার মানুষ ছিলেন। তিনি আমার দেখা একজন দারুণ হোটেল কর্মী ছিলেন। আমাদের বহুবার খাবার পরিবেশন করেছেন তিনি। দেখা হলেই কুশল বিনিময় করতেন। এই ছবিটি যেদিন তোলা, সেদিন তিনি কাজ থেকে অবসর নিচ্ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি তারকারা একঘেয়েমি কাটাতে কেউ ঘরের কাজ করছেন, কেউ আবার শরীরচর্চায় ব্যস্ত। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সময় কাটাচ্ছেন ফটোগ্রাফি করে। সম্প্রতি সামজিক মাধ্যমে সেই ফটোগ্রাফি স্কিলই ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিজের পোষা বিড়াল এডওয়ার্ডের ছবি শেয়ার করেন নায়িকা।নতুন ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিং বন্ধ থাকায় আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি আলিয়া।

এদিকে সাবেক মিস ইউনিভার্স লারা দত্তও করোনাভাইরাসে বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এই মৃত্যুর খবরে তিনি যে বেশ ভেঙে পড়েছেন, সে কথাও জানিয়েছেন লারা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী