,

দিল্লি থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

news-image

নিউজ ডেস্ক : লকডাউনের কারণে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন বুধবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

এই ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনা যাবে উল্লেখ করে তিনি জানান, এই ফ্লাইটের ইকোনমি ক্লাসে ১৫০ জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন। ২১ এপ্রিল অপরাহ্ন থেকে ২৩ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে এই ফ্লাইটের টিকিট কেনা যাবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি