শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় প্রাণহানী ১ লাখ ৭০ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংক্রমণ শুরুর চার মাসও হয়নি, এরই মধ্যে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৪২ হাজার ২৯৫ জন করোনায় মারা গেছেন।

এই মহামারিতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশগুলো। ইতালিতে ২৪ হাজার ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্পেনে মারা গেছেন ২০ হাজার ৮৫২ জন, ফ্রান্সে ২০ হাজার ২৯২ ও যুক্তরাজ্যে ১৬ হাজার ৫৫০ জন প্রাণ হারিয়েছেন।

ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যেও। এতে শুধু ইরানেই মারা গেছেন ৫ হাজার ২০৯ জন, তুরস্কে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ১৪০ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, আক্রান্তের সংখ্যার দিক থেকেও সবার ওপরে যুক্তরাষ্ট্র। এই একটি দেশেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় আট লাখ।

এরপর স্পেনে দুই লাখ, ইতালিতে ১ লাখ ৮১ হাজার, ফ্রান্সে ১ লাখ ৫৬ হাজার, জার্মানিতে ১ লাখ ৪৭ হাজার, যুক্তরাজ্যে ১ লাখ ২৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

গত কয়েকদিনে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে তুরস্কে। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যায় তারা চীনকেও ছাড়িয়ে গেছে। দেশটিতে ৯০ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বজুড়ে এ পর্যন্ত ২৪ লাখ ৭৫ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৬ লাখ ৪৬ হাজার ৪৩৩ জন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ