,

ব্রাহ্মণবাড়িয়ায় পা কেটে হত্যা মামলার প্রধান সহযোগী আসামী জুয়েল গ্রেপ্তার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগরে চাঞ্চল্যকর পা কাটা মোবারক হত্যার প্রধান সহযোগী আাসামী জুয়েল (৩৫) কে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার সকাল ৭ টার দিকে জেলার আশুগঞ্জের তারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল জেলার নবীনগরের লক্ষীপুর (হাজিরহাটি) গ্রামের জীবন মিয়ার ছেলে। র‌্যাব-১৪ জানায়, জেলার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের কাউসার মোল্লা গ্রুপের সাথে জিল্লুর রহমান চেয়ারম্যান এর গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ শত্রুতা চলিয়া আসিতেছে। এরই প্রেক্ষিতে গত ১২ এপ্রিল জিল্লুর রহমান চেয়ারম্যান এর গ্রুপের সদস্যরা কাউসার মোল্লা এর গ্রুপের সদস্যদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়। পরবর্তীতে কাউসার মোল্লা এর গ্রুপের সদস্যরা জিল্লুর রহমান চেয়ারম্যান এর গ্রুপের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়। দুই গ্রুপের সংঘর্ষের চেয়ারম্যান এর ইন্দনে কাউসার মোল্লা গ্রপের রোমান, জুয়েল, খোকন, জাবেদ, জাকির ও আব্বাস মিলে জিল্লুর রহমান চেয়ারম্যান গ্রুপের মোঃ মোবারক হোসেন এর পা কেটে আনন্দ মিছিল করে। সংঘর্ষে দুই গ্রপের ৩০ জন আহত হয়। মোবারক হোসেন’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ
করেন।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে করে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও প্রধান সহোযোগী আসামী জুয়েল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত
আসামীকে নবীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি