,

রাজধানীতে এক পশলা বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যস্ত শহর বলেই পরিচিত ঢাকা। দিন নেই রাত নেই এ শহরে মানুষগুলো ছুটতে থাকে। ব্যস্ততায়। তবে করোনাভাইরাসের কারণে পরিস্থিতি এখন ভিন্ন। শহরের রাস্তাগুলোতে মানুষের দেখা পাওয়া যাচ্ছে না। দু-চারটে গাড়ির যদিও বা দেখা মিলছে, সেগুলোই ছুটছে বাধাহীনভাবে।

অপরিচিত এমন ঢাকা শহর দেখল বৃষ্টির অপরিচিত আবহ। স্বাভাবিক সময়ে ঢাকা শহরে বৃষ্টি নামলে দেখা যায় বৃষ্টির পানি থেকে বাঁচতে মানুষদের মধ্যে তাড়াহুড়া শুরু হয়ে যায়। শনিবার রাতের বৃষ্টিতে এমন কোনো দৃশ্য ছিল না।

রাত ১০টার পর এই বৃষ্টি শুরু হয়। ১৫-২০ মিনিট মুষলধারে বৃ্ষ্টি হয়। সঙ্গে মেঘের গর্জনও ছিল। সঙ্গে ঝড়ো হাওয়া।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রাজশাহী ও পাবনা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা