,

বরিশাল থেকে ১৯৫ শ্রমিক জীবন বাঁচাতে মধ্যরাতে নৌপথে যাত্রা সাতক্ষীরায়

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : করোনা সতর্কতা উপেক্ষা করে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রাতের আধারে নৌপথে রওয়ানা হয়েছেন ১৯৫ জন ইটভাটা শ্রমিক। শনিবার বেলা ৩টার দিকে তারা বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে প্রবেশ করলে কোস্ট গার্ডের টহল দল শ্রমিকসহ নৌযান দুটি থামিয়ে দেয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায় কোস্ট গার্ড।

এ সম্পর্কে জাহাজে থাকা শ্রমিক সরদার জাহাঙ্গীর আলম বলেন, বরিশাল লকডাউন থাকায় তারা শুক্রবার রাত ১১টায় লাহারহাট এলাকা থেকে দুটি ষ্টীলবডি মিনি কার্গো জাহাজ ভাড়া করে রওয়ানা হয়। ভাটা মালিকরা খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ায় জীবন বাঁচাতে তারা ঝুঁকি নিয়ে রাতের আধারে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের সাথে কোন প্রকার খাদ্য সামগ্রী ছিলনা বলেও শ্রমিক সরদার জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, জাহাজ দুটিতে ১৭৫ জন শ্রমিক ছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই শ্রমিকদেরকে শুকনো খাবার ও জাহাজে তেল সরবরাহ করা হয়েছে। তাদের ঠিকানা সংগ্রহের পরে জাহাজ দুটি সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, শ্রমিকদের নাম, ঠিকানা সংগ্রহ করা হয়েছে। কোস্ট গার্ডের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রযোজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি