,

দেশে ১০০ চিকিৎসক করোনায় আক্রান্ত : বিডিএফ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা বিশ্বে চিকিৎসা দিতে গিয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশেও চিকিৎসক আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। দেশে এখন পর্যন্ত প্রায় ১০০ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাস বলেন, ‘উদ্বেগজনক ব্যাপার হচ্ছে সংক্রমিত ডাক্তারের সংখ্যা ১০০ তে পৌঁছে গেছে। যদি এই সংখ্যা এভাবেই বাড়তে থাকে তাহলে চিকিৎসা করার জন্য কোনো ডাক্তারই আর অবশিষ্ট থাকবেন না।’

আক্রান্ত বেশিরভাগ চিকিৎসক ঢাকার বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি কারণ হিসেবে চিকিৎসকরা নিম্নমানের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামকে (পিপিই) দায়ী করছেন।

গত বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক মারা যান। সারা দেশে কমপক্ষে ৫৭ জন নার্স কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন এবং ২৭০ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

সংক্রমিত নার্সদের মধ্যে ৩১ জন সরকারি হাসপাতালের এবং ২৬ জন বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের বলে জানিয়েছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি