শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির উদারতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৃতজ্ঞতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস রোধে আন্তর্জাতিক চেষ্টায় সহায়তার অংশ হিসেবে ৫০ কোটি ডলার দান করায় সৌদির আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার আরব নিউজের এক খবরে এমন তথ্য জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গেবরিয়েসুস বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ে ৫০ কোটি ডলার সহায়তার মাধ্যমে উদারতায় প্রকাশ করায় দুই পবিত্র মসজিদের জিম্মাদারের কাছে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আশা করছি, জি২০ দেশগুলোর বাকি সদস্যরাও সৌদি আরবের এই পথ অনুসরণ করবে।

মহামারী প্রতিরোধে প্রস্তুতি ও উদ্ভাবন জোটকে ১৫ কোটি, টিকা ও প্রতিষেধকত উদ্ভাবন জোটকে ১৫ কোটিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং কর্মসূচিকে ২০ কোটি ডলার দেবে সৌদি আরব।

এদিকে সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ বলেছেন, করোনাভাইরাসের বিস্তারের মধ্যে রমজানের তারাবিহ ও ঈদের জামাত বাড়িতে বসেই পড়া উচিত।

দেশটিতে এ পর্যন্ত ছয় হাজার ৩৮০ করোনারোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ