শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : করোনা ভাইরাস সংক্রমণরোধে গোটা উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ও একটি সুখবর রয়েছে। আর তা হলো নাসিরনগর জুড়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।এখন চলছে ধান কেটে তা ঘরে তুরার পালা। ব্রাহ্মণবাড়িয়ার  নাসিরনগরে জাপানের অত্যাধুনিক ধান কাটা মেশিন কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নাসিরনগর সদরের কামারগাঁও এলাকায় কম্বাইন্ড হারভেস্টার দ্বারা ধান কাটা কর্মসূচির ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় কর অপু,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,এসিআই মটরস লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার আবদুল্লাহ তালুকদারসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। কামারগাও এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র প্রদর্শনীতে কৃষক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখান।

সিলেট অঞ্চলের এসিআই মটরস লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার আবদুল্লাহ তালুকদারজানান এ মেশিনে ধান কাটা,খর কাটা ও মাড়াই সুবিধা-তিন ধরনের সুবিধা একসাথে পাবে কৃষকরা। এর ফলে কৃষকরা স্বল্প সময়ে কম খরচে তাদের ধান কেটে ঘরে তুলতে পারবেন। জাপানের তৈরি অত্যাধুনিক এই ধান কাটা মেশিনটি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা বেশ উপকৃত হবে।

চাষীদের সময়,অর্থ সাশ্রয় ও শারীরিক কষ্ট লাঘব হবে এ মেশিনটি ব্যবহারের মাধ্যমে। এই মেশিন ব্যবহারের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ খরচ কমানো যায়।এই তিন ধরনের কাজ শ্রমিক দিয়ে করাতে হলে চাষীর খরচ পড়ত দ্বিগুণ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ