,

করোনায় প্রাণ গেল নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফের

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের মৃত্যু হয়েছে। শুক্রবার আবা কেয়ারি নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে দেশটির প্রেসিডেন্ট দফতর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, নাইজেরিয়ার ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহকারী কর্মকর্তা ও দেশটির সবচেয়ে ক্ষমতাবান লোকদের একজন ছিলেন চিফ অফ স্টাফ আবা কেয়ারি। সত্তরোর্ধ কেয়ারি ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন

প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র গারবা শেহু টুইটবার্তায় বলেন, প্রেসিডেন্ট দফতর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাল্লাম আবা কেয়ারি আর নেই। তার কোভিড-১৯ ধরা পড়েছিল, তারপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ তার মৃত্যু হয়।

নাইজেরিয়ায় কোভিড-১৯ এ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কেয়ারি ছিলেন সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা। মার্চের প্রথমদিকে সরকারি সফরে জার্মানি থেকে ফেরার পর তার দেহে কোভিড-১৯ ধরা পড়ে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি