,

বিশ্বে করোনায় হিসাবের চেয়ে কয়েকগুণ বেশি আক্রান্ত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি বলে উঠে এসেছে আমেরিকার একটি গবেষণায়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে ৩ হাজার ৩০০ মানুষের এন্টিবডি পরীক্ষা করেন। এতে দেখা যায় ২.৫-৪.২ শতাংশ মানুষের দেহে এন্টিবডি তৈরী হয়েছে। অর্থাৎ তারা কভিড-১৯ থেকে আরোগ্য পেয়েছেন।

ওই কাউন্টিতে মানুষ আছে প্রায় ২০ লাখ। এন্টিবডি পরীক্ষার ফলাফল বলছে ওখানকার ৪৮ থেকে ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অথচ সরকারি হিসাবে ওই সময় সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৯৫৮ জন। তার মানে হিসাবের চেয়ে অনেক বেশি করোনায় আক্রান্ত।

স্ট্যানফোর্ডের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষক দলের প্রধান ড.এরান বেন্ডাভিড এবিসি নিউজকে বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিভাগ ইতিপূর্বে করোনা আক্রান্তের যে তথ্য দিয়েছে গবেষণা বলছে এ কাউন্টিতে কোথাও কোথাও তার চেয়ে ৫০ থেকে ৮০ গুণ বেশি আছে। যা আমাদের ধারণার বাইরে।’ তিনি বলেন, ‘৪ শতাংশ আক্রান্ত মানে দেশের বিপুল সংখ্যক মানুষ এখনও এ ভাইরাসে আক্রান্ত হয়নি। তারপরও আমেরিকার অর্থনীতি খুলে দেয়ার সিদ্ধান্ত অনেক কঠিন পছন্দ হবে। তাছাড়া আমাদের যে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে তাতে সঠিক তথ্য অনেক সময় উঠে আসছে না।’

এ বিষয়ে ডা. জন ব্রাউনস্টেন এবিসি নিউজকে বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এ ফলাফল আমাদের পুরো দেশের জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে না। তবে এ ফলাফল বলছে আমরা আক্রান্ত বলে যা ধারণা করছি সঠিক সংখ্যা তার চেয়ে অনেক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মনেকরেন পরীক্ষায় যা পাওয়া যাচ্ছে তার চেয়ে অনেক বেশি মানুষ আক্রান্ত। কারণ অনেকের উপসর্গ সেভাবে দেখা যায় না, আবার অনেকের পরীক্ষাও করা হয়না সিমীত সরঞ্জামের কারণে।’ সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা