,

করোনায় মৃত্যুর তথ্য লুকাচ্ছে স্পেন

news-image

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য লুকাচ্ছে স্পেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। যদিও এমন অভিযোগ করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের বিরুদ্ধেও রয়েছে।

স্পেনের বিরোধী দলগুলোর অভিযোগ , সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে মৃতের সংখ্যা প্রকাশ করছে না। এদিকে শুক্রবার স্পেনের সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল দাবি করেছে, স্পেনের কাতালোনিয়া, মাদ্রিদসহ পাঁচ রাজ্যে হাসপাতালে করোনায় আক্রান্ত মৃতদের সংখ্যা গণনা করা হয়েছে। তবে যারা হাসপাতালের বাইরে মারা গেছেন তাদের সংখ্যা গণনা করা হয়নি। সংবাদমাধ্যমটি দাবি করছে, প্রায় ২ হাজার ৭শ মানুষের মৃত্যুর খবর লুকিয়েছে স্পেন সরকার।

গত সপ্তাহে স্পেনের মাদ্রিদ সরকারের দেয়া তথ্য অনুযায়ী, করোনার লক্ষণ নিয়ে প্রায় সাড়ে তিন হাজারের মত মানুষ মারা গেছেন। তবে মারা যাওয়া এসব মানুষের পরবর্তীতে আর কোন পরীক্ষা করা হয়নি।

এদিকে এমন পরিস্থিতে স্পেনের বিরোধী দলগুলোর তোপেড় মুখে পড়েছে দেশটির সরকার। গত বুধবার স্পেনের বিরোধী দলীয় ভক্স পার্টির সংসদ সদস্য জুয়ান লুইস স্টেগমান বলেন, অনেক মানুষ টেস্ট ছাড়া মারা যাচ্ছে। তারা কে?

এদিকে স্পেনের প্রধান বিরোধী দল পিপলস পার্টির নেতা পাবলো কাসাদো বলেন, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসেবের দ্বিগুন কিনা এ নিয়ে সত্য বলুন। কাতালোনিয়ার প্রেসিডেন্ট কুইম টোরা ইতিমধ্যে রাজ্যটির করোনায় মৃত্যুর তালিকা সংশোধন করেছেন। সেখানে আরো অতিরিক্ত ২ হাজার মানুষের মৃত্যুর তথ্য দেয়া হয়েছে। এ নিয়ে কাতালোনিয়ার প্রেসিডেন্ট বলেন, যা ঘটেছে জনগণের তা জানা দরকার।

স্পেনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ জন। মারা গেছেন ১৯ হাজার ৪৭৮ জন। যা সর্বোচ্চ মৃত্যু সংখ্যায় ইউরোপের দেশগুলোর মধ্যে দ্বিতীয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি