,

৫৮ পুলিশের সদস্য করোনায় আক্রান্ত, ৬৩৩ জন কোয়ারেন্টাইনে

news-image

নিউজ ডেস্ক : কোভিড-১৯ করোনাভাইরাস তাণ্ডবে বিশ্বে এখন পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ। সারা বিশ্বের ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই মহামারী। বাংলাদেশেও এই ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এরই মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত ছাড়িয়েছে ১৮শ’। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মাঠে রয়েছেন পুলিশ সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত অর্ধশতাধিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইতিমধ্যে ৫৮ পুলিশ সদস্যের করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৭ জন ডিএমপিতে, ১১ জন গোপালগঞ্জে, ছয়জন নারায়ণগঞ্জে, পাঁচজন গাজীপুর মহানগর পুলিশে, দুজন কিশোরগঞ্জে এবং একজন করে ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম মহানগর পুলিশ, পুলিশ টিঅ্যান্ডআইএম, এপিবিএন ময়মনসিংহ, নৌ পুলিশ ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্য।

আক্রান্তের এ সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সংক্রমণের ঝুঁকিতে আছেন এমন ৬৩৩ পুলিশ সদস্যকে ‘হোম’ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত, লকডাউন কার্যকর, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়াসহ নানা দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক সোহেল রানা গণমাধ্যমকে বলেন, পুলিশের যেসব সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন তাদের পুলিশের স্থানীয় চিকিৎসাকেন্দ্র গুলোতে আইইডিসিআর এর নিয়ম অনুসরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আইসোলেশনে রাখা হচ্ছে। কারও শারীরিক অবস্থার অবনতি হলে তখন আইইডিসিআর যে হাসপাতালগুলোকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করে দিয়েছে সেগুলোতে স্থানান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা