,

‘করোনামুক্ত’ প্রেমিকা চেয়ে রাস্তাঘাটে পোস্টার!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধ সবাই যখন ভার্চুয়াল দুনিয়ায় ডেট করা শুরু করছেন। ঠিক তখনি একজন ‘করোনামুক্ত’ প্রেমিকা খুঁজতে শহরের অলিগলির রাস্তার গাছের সঙ্গে ও দেওয়ালে পোস্টার সাঁটিয়েছেন এক যুবক। পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে।

সাঁটানো সেই পোস্টারে নিজের বিবরণ দিয়ে ‘করোনামুক্ত’ প্রেমিকা খোঁজার কথা জানিয়েছেন ৩০ বছর বয়সী ওই যুবক। রাস্তায় সাঁটানো পোস্টারে ওই যুবক নিজেকে ‘স্বাস্থ্যবান, আকর্ষণীয় ও ভালো রোজগারকারী’ বলে উল্লেখ করেছেন।

করোনাভাইরাস ও তার পরবর্তী সময়ের জন্য প্রেমিকা পেতে চান বলে জানিয়েছেন তিনি। তবে সেই গার্লফেন্ডকে হতে হবে ‘জীবাণুমুক্ত’! সেই পোস্টারে নিজের ইমেল আইডিও দিয়েছেন তিনি।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে। প্রেমিকার সন্ধানে রাস্তার ধারে পোস্টার সাঁটানো ওই ব্যক্তির নাম হচ্ছে ব্র্যাড।

দেশটির একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে ব্র্যাড জানিয়েছেন, ‘লকডাউন শুরু হওয়ার সময় আমি সিঙ্গল ছিলাম। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কারণে নতুন লোকের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। এটা হুকআপ করার সময় নয়। তাই আমি দীর্ঘমেয়াদের সম্পর্ক চাইছি।’

এই পোস্টার দেওয়ার পর অনেক নারীর থেকে সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের বাসিন্দা ব্র্যাড। তবে ‘জীবাণুমুক্ত প্রেমিকা’ বস্তুটি ঠিক কী, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা