,

‘মন্ত্রীর গানম্যান’ হত্যা করলেন বন্ধুকে

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাতে আড্ডা দেওয়ার সময় গুলি করে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে ‌‘একজন মন্ত্রীর গানম্যান’ এবং পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) কিশোর কুমারের (৩৫) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনার পর থেকে পলাতক কিশোর কুমার। তিনি কুতুবদিয়া গ্রামের বাসিন্দা। নিহতের নাম মো. শহিদ। তিনি টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

এ ছাড়া ঘটনার সময় গুরুতর আহত হয়েছেন মইন নামে আইজগানা গ্রামের আরেক বাসিন্দা। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কিশোর-শহিদ ও মইন একে অপরের বন্ধু ছিলেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এর জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। শহিদের বুকে গুলি লাগে, এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, মঈন পেটের এক পাশে গুলিবিদ্ধ হন।

গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানমম্যান কিশোর পলাতক আছেন। তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি